৩১ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনলেন অমিতাভ বচ্চন - The News Lion

৩১ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনলেন অমিতাভ বচ্চন

 


দি নিউজ লায়ন;  মুম্বইয়ের আন্ধেরিতে ৩১ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনলেন অমিতাভ বচ্চন।  ৫ হাজার ৭০৪ স্কোয়ার ফিটের জায়গা জুড়ে এই ডুপ্লে। গত বছর ডিসেম্বরেই ডিল ফাইনাল করেন । চলতি বছরের এপ্রিলে রেজিস্ট্রেশন করেন। 


জানা যাচ্ছে ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলাই এখন বিগ বির নতুন ঠিকানা। বর্গফুট প্রতি ৬০ হাজার টাকা এই বাড়ি কিনতে অভিনেতাকে শুল্কই দিতে হয়েছে প্রায় ৬২ লক্ষ টাকা।  ঐ একই আবাসনে সদ্য বাড়ি কিনেছেন সানি লিওনি ও আনন্দ এল রাই। অমিতাভের পড়শি হতে চলেছেন তাঁরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.